সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে অসুস্থ আব্দুল মমিনের পাশে আসিফ সিরাজ রব্বানী

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের বাসিন্দা অসুস্থ আব্দুল মমিনের পাশে দাঁড়িয়েছেন মানবিক নেতা আসিফ সিরাজ রব্বানী। জানা যায়, আব্দুল মমিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে ডান পায়ের গোড়ালিতে পচনজনিত সমস্যার কারণে তিনি বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অসুস্থতার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে আসিফ সিরাজ রব্বানীর। এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তার পক্ষ থেকে আব্দুল মমিনের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দুলাল, বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বুলবুল আহমেদ রঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহানুর রহমান, আলমগীর হোসেন, ওয়ার্ড যুবদলের নেতা আমিনুল ইসলাম বাবু, রঞ্জু মিয়া প্রমুখ। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আব্দুল মমিনের সুস্থতা কামনা করেছেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে অসুস্থ আব্দুল মমিনের পাশে আসিফ সিরাজ রব্বানী

২৮ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top