
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিচারপ্রাপ্তি সহজীকরণ এবং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বগুড়ার ধুনটে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে র্যালি, ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে গ্রাম আদালতের ধুনট উপজেলা সমন্বয়কারী বিশ্বজিৎ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল কাদের, প্রধান শিক্ষক আফছার আলী, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ আলী, তোফায়েল আহম্মেদ ও ইউপি সদস্য আমিনুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষার্থী এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জে/এ
