বুধবার ১৭ই জুন, ২০২৬ ৩রা আষাঢ়, ১৪৩৩

বাদল দিনের প্রথম কদম ফুল

[print_bangla]

বাদল দিনের প্রথম কদম ফুল
মোঃ মনোয়ারুল ইসলাম

অভিমান করোনা অভিমানি গো
দিয়ো না হাত ছাড়ি,
বাদল দিনের এমনি ক্ষণে
মানি না আজ আড়ি।

অভিমানি মেয়ে, দেখো ফিরে চেয়ে,
এনেছি বাদল দিনের প্রথম কদম ফুল,
খোপা করে বাঁধো তোমার চুল,
দুখানি খোঁপাতে গুঁজো তাড়াতাড়ি।

হঠাৎ করে আজ হাতে ছিল কাজ,
মানছি কিছুটা তাই হয়ে গেছে দেরি,
শোন-কোন দোষ ছিল না আমারি,
ভুল বুঝে থেকোনা মন করে ভারি।

মেঘলা আকাশ, রিমঝিম বাতাস,
তোমার কথা মনে পড়ে বারবার,
কাটে না যে প্রহর, শূন্য লাগে,
তুমি ছাড়া এই মন যে আমার।

নেমে এসো পথে, হাত রাখো হাতে,
ভিজবো দুজনে আজ বর্ষার জলে,
হাতদুটি ধরে থেকো পাশাপাশি,
হারিয়ে যাবো সুখে স্বপ্নেরই দলে।

চোখের কোণে জমেছে যে ক্ষোভ,
মুছে ফেলো আজ হাসির ছোঁয়ায়,
অভিমানের কালো মেঘগুলো
ভেসে যাক এই শ্রাবণ হাওয়ায়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাদল দিনের প্রথম কদম ফুল

১৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top