
অনলাইন ডেক্স: অনন্য উচ্চতায় এখন লিওনেল মেসি।আজ সকালে আলজেরিয়াকে স্রেফ উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করেছে দলটি। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা। দলের জয়ে তিন গোলই মেসির।
ফুটবল বিশ্বকাপে এই প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির ১১তম হ্যাটট্রিক।
আলজেরিয়ার বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সে অনেক বিশ্বরেকর্ডই ভেঙেছেন মেসি।
আবার দাঁড়িয়ে আছেন অনেকগুলোর ছোঁয়ার দ্বারপ্রান্তে।
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ওই কীর্তি গড়েছিলেন পর্তুগিজ তারকা।
কনকাস সিটি স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বীর সেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মেসি।
৩৮ বছরে হ্যাটট্রিক করলেন তিনি। এছাড়া এতদিন যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক ছিলেন মেসি-রোনালদো (১০টি)। তবে ১১ হ্যাটট্রিক নিয়ে এখন এককভাবে এই কৃতিত্বের মালিক মেসি।
এদিকে, আরও দুটি বিশ্বরেকর্ড গড়ার সামনে মেসি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।
আর একটি গোল করলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক বনে যাবেন তিনি।
এছাড়া আরও একটি গোলে সরাসরি সহায়তা করলে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হবেন মেসি। বর্তমানে ডিয়েগো ম্যারাডোনার সমান ৮টি অ্যাসিস্ট তার।