বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

কাউনিয়ায় তথ্য গোপনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন 

[print_bangla]

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

রংপুরের কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন পরিষদ সদস্য রোস্তম আলীর বিরুদ্ধে তথ্য গোপন করে সরকারি টাকায় ব্যক্তিগত পুকুরে গাইড ওয়াল নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন কার্যালয় সুত্রে জানা গেছে, তথ্য গোপন করে ২৪-২৫ অর্থবছরে প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে সরকারি  উন্নয়ন প্রকল্পের আওতায় দুই লাখ টাকা ব্যয়ে ব্যক্তিগত স্বার্থে নিজ পুকুরপাড়ে গাইডওয়াল নির্মাণ করেন ইউপি সদস্য রোস্তম আলী। এ বিষয়ে গত ১৩ মে স্থানীয় বিএনপি নেতা জামিনুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেন।
এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা স্বাক্ষরিত ৯ জুন এক আদেশে তথ্য গোপনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে  উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার  ইন্সট্রাক্টর-সহ। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, তদন্ত কমিটির চিঠি পেয়েছি। ২২ জুনের মধ্যে অফিসের জুন ক্লোজিং শেষ করতে হবে। এরপর দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় তথ্য গোপনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন 

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top