বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

ধুনটে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’-এ স্লোগানে বগুড়ার ধুনট উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮জুন) দুপুর ২টার দিকে কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রেহানা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, নূর নাহার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নিখিল চন্দ্র বর্মন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাজেদুল করিম, উপজেলা উপসহকারী কৃষি অফিসার জুয়েল হোসেন, জান্নাতুল ফেরদাউস, জাহিরুন নেছা ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
উল্লেখ্য, জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশী-বিদেশী জাতের ৩০ রকমের ফল প্রদর্শন করা হয়। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। মেলায় আগত দর্শনার্থীরা দেশীয় ফলের বৈচিত্র, পুষ্টিগুণ এবং আধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন। ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top