
মোঃ সামসুল ইসলাম-
কেমন হ’ল বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড, আজ শুক্রবার সকালে প্রথম রাউন্ডে কে গ্রুপের উজবেকিস্তান-কলম্বিয়া ম্যাচের মাধ্যমে আমরা টুর্ণামেন্টের ৪৮ দল এবং ২৪ টি ম্যাচ দেখে ফেলেছি। এর মধ্যে ১৩ টি ম্যাচে ফলাফল দেখা গিয়েছে। ড্র হয়েছে বাকি ১১ টি ম্যাচ। ২৪ ম্যাচে গোল হয়েছে ৭৫ টি, একমাত্র হ্যাট্রিক মেসির৷ দুটি করে গোল করেছেন ৭ জন। তারা হলেন হ্যারি কেইন, এমবাপ্পে, হাভার্জ, এলিজ জাস্ট, আর্লিং হল্যান্ড, ইয়াসিন আইরী, বালোগান।
জয়ের মাধ্যমে শুরু করেছে- এ গ্রুপ থেকে মেক্সিকো, সাউথ কোরিয়া। বি গ্রুপের দুটি ম্যাচই ড্র হয়েছে। সি গ্রুপে জয় পেয়েছে স্কটল্যান্ড। ডি গ্রুপে জয় পেয়েছে আমেরিকা ও অষ্ট্রেলিয়া। ই গ্রুপ থেকে জয় পেয়েছে জার্মানি ও আইভরি কোস্ট। এফ গ্রুপে জয় পেয়েছে সুইডেন। জি ও এইচ গ্রুপের সব ম্যাচই ড্র হয়েছে। আই গ্রুপ থেকে জয় পেয়েছে নরওয়ে ও ফ্রান্স। জে-গ্রুপে আর্জেন্টিনা ও অষ্ট্রিয়া জয়ে শুরু করেছে। কে গ্রুপে জয় পেয়েছে কলম্বিয়া। এল গ্রুপ থেকে জয় পেয়েছে ইংল্যান্ড ও ঘানা। সুতরাং ১৩টি দল পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শুরু করায়, পরাজয় বরণ করতে হয়েছে আরও ১৩ টি দলকে, যাদের পয়েন্টের খাতা শূন্য। ১১ টি ম্যাচ ড্রয়ের সুবাদে ২২ টি দল পেয়েছে ১ পয়েন্ট করে। এদের মধ্যে জয়ের সমান ড্র করেছে কেপ ভার্দে, স্পেনের বিরুদ্ধে এবং ডি.আর কংগো ড্র করেছে পর্তুগালের বিপক্ষে। শিরোপা প্রত্যাশী ব্রাজিল, মরোক্কো, বেলজিয়াম, স্পেন, উরুগুয়ে, পর্তুগালের মতো অনেক দল ড্রয়ে শুরু করেছে এবারের বিশ্বকাপ। আজ রাতেই শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো।
মোঃ সামসুল ইসলাম, জাতীয় ক্রীড়া ভাষ্যকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন।
