রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

নওগাঁ জেলার মহাদেবপুর থানার নতুন ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) নওগাঁ জেলার মহাদেবপুর থানা প্রাঙ্গণে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং মহাদেবপুর থানার সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top