
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া পুলিশ সুপারের দিক নির্দেশনায় রবিবার (২১ জুন) বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই/(নিঃ) মো. মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ আসামী মো. আব্দুল খালেক(৪৩), পিতা-মো. হাশেম আলী, গ্রাম-নুতন সাহাপুর (বাহারপট্টি, ৩নং ওয়ার্ড, বোয়ালিয়া ইউপি), থানা-নওগাঁ সদর, জেলা–নওগাঁ কে ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এ ছাড়াও আরও একটি পৃথক অভিযানে এসআই/(নিঃ) মো. রফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামী মো. রবিউল ইসলাম ওরফে আকাশ(১৯), পিতা-মো. খাজের আলী-স্থায়ী: গ্রাম-বড় আখিড়া (প্রামানিক পাড়া), উপজেলা/থানা-আদমদীঘি, জেলা–বগুড়াকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এ বিষয়ে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত-২ জন মাদক ব্যবসায়ী আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জে/এ
