রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জ প্রেসক্লাবে একাত্তর টিভির ১৫ তম বর্ষপূর্তি উদযাপন

[print_bangla]

স্টাফ রিপোর্টার:দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, কেক কাটা এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) বেলা ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল কাদের সেখ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, ফজল-এ-খোদা লিটন, সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি হীরক গুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, অর্থ সম্পাদক নয়াদিগন্তের রিপোর্টার নূরুল ইসলাম রইসী, বর্ণিক বার্তার রিপোর্টার অশোক ব্যানার্জী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিংকু কুণ্ডু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাত্তর টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা একাত্তর টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও মানবিক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা শেষে অতিথিরা একাত্তর টিভির প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ প্রশসান, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও শিক্ষাবিদগণ এবং প্রতিষ্ঠানের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। পরে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৪ পাউন্ডের কেক কর্তনের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জ প্রেসক্লাবে একাত্তর টিভির ১৫ তম বর্ষপূর্তি উদযাপন

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top