সোমবার ২২শে জুন, ২০২৬ ৮ই আষাঢ়, ১৪৩৩

রাঙ্গামাটিতে বিশ্ববন্ধন’র ১৯তম বর্ষপূর্তি অনুষ্ঠিত

[print_bangla]

নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-

বিশ্ববন্ধন এর ১৯ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা সফর, মতবিনিময়, কবিতাপাঠ, উপহার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানে ২০ জুন-২০২৬ খ্রি. শনিবার ১ম পর্ব বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের ষ্টুডিও হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া ছিদ্দিকী। বিশ্ববন্ধনের সম্পাদক ও কবি বিশ্বপ্রতাপ বড়ুয়ার সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দরবারে রহমানিয়া শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহমদ নূর ছিদ্দিকী আজাদ, রাঙ্গামাটি বেতারের উপস্থাপিকা খোয়াই ত্রিপুরা পূজা, সংগঠক সিআর বিধান বড়ুয়া, শিক্ষক ও লেখক মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান, লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন। এতে আরও উপস্থিত ছিলেন কদলপুর শাহে আশরাফিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী, কাজী মাওলানা মোহাম্মদ হাসান, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, তরুণ মারমা প্রমুখ।

অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববন্ধনের পক্ষ থেকে বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়। ৩য পর্বে রাঙ্গামাটির রাজবন বিহার, ঝুলন্ত ব্রীজ এলাকা, পলওয়েল পার্ক ও চাকমা রাজার বাড়ী পরিদর্শন করা হয়। পরিশেষে অনুষ্ঠানের ৪র্থ পর্বে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাঙ্গামাটিতে বিশ্ববন্ধন'র ১৯তম বর্ষপূর্তি অনুষ্ঠিত

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top