
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নে ৮২ জন এবং কাওয়াকোলা ইউনিয়ন ৮২ জন সুফলভোগী জন পরিবারে ১৫ টি করে হাঁস বিতরণ কার্যক্রম করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (২২ জুন-২০২৬ খ্রি.) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে হাঁস বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব এবং উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান-তিনি বলেন, চরাঞ্চলের সকল প্রান্তিক ও অসচ্ছল সুফলভোগী পরিবারকে এই বিতরণকৃত হাঁস পালনে মাধ্যমে আগামীদিনে প্রতিটি পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে। তাই প্রাণি সম্পদ অফিসের পরামর্শ নিয়ম মেনে বিতরণকৃত হাঁসগুলো যত্ন সহকারে পালন করবেন।
এতে পরিবার স্বাবলম্বী হবে। পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর আর্থিক ক্ষমতায়ন সম্ভব হবে। উক্ত হাঁস বিতরণ কার্যক্রমকালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা, ভেটেনারি সার্জন ডা. মিরাজ হোসেন মেজবা, প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রবিউল আলম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইদী রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা, সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, মেছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলম, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, বহুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ সহ সদর উপজেলা বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সকল সুফলভোগীরা। জে/এ
