সোমবার ২২শে জুন, ২০২৬ ৮ই আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

[print_bangla]

এনামুল হক:

:  সিরাজগঞ্জের কাজিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক  সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা  অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২২ জুন ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সভায় গত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে  আলোচনা করা হয়। ইউএনও জানান, “গত মাসে এমপি মহোদয়ের দেয়া প্রতিশ্রতি অনুযায়ী মহাসড়কের দুইটি গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। খামারিদের লাঠি বাঁশি দেবার কারণে এলাকায় গরু চুরির ঘটনাও রোধ করা গেছে।”

সভায়  ভূয়া সাংবাদিক এবং টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটররা কোন নিয়ন না মেনে,  তথ্য সঠিক না জেনে কাজিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অপব্যাখ্যাসহ বাধার সৃষ্টি করছে বলে জানিয়ে এবিষয়ে সবাইকে সচেতন  থাকার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিত নন্দী, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান আলী ও এমপি মনোনীত প্রতিনিধি সহকারী অধ্যাপক ওয়াহীদুজ্জামান। মাসিক সভায় জুন মাসের কর্মকান্ড সঠিকভাবে দ্রুততম সময়ের  মধ্যে শেষ করার তাগিদ দেয়া হয়।  সভায় কাজিপুর উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের অফিসারগণ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top