
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদল কাউনিয়া উপজেলা শাখা মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গালর্স স্কুল মোড়ে সমবেত হয়। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সদরুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন রকসি, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইন্তাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম, জিয়া মঞ্চের সদস্য সচিব এস. সোহেল, বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক নেতা লিওন ও রুবেলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতারা বলেন, অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে। জে/এ
