বুধবার ২৪শে জুন, ২০২৬ ১০ই আষাঢ়, ১৪৩৩

ধুনটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল হতে অত্র ইউনিয়নের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক আফছার আলী, নুর কুতুবুল আলম, আতিকুর রহমান খোকন, আবু সাহমা, আফরজ্জাহান বন্যা, বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, আবুল কালাম আজাদ (দুলাল), আব্দুল মান্নান, মাহফুজার রহমান ও ইউপি সদস্য সাইদুল ইসলাম।
শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

২৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top