
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১শ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। থানা সূত্র জানা যায়, সোমবার বিকালে নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চকজয়রাম গ্রামের মো.রুবেল হোসেন (৩০), পিতা-মৃত আমজাদ, সাং-চকজয়রাম এর বসত বাড়ির ভিতরে ফাঁকা খলিয়ানে অভিযান চালানো হয়। ১। মো. রুবেল হোসেন (৩০), পিতা- মৃত আমজাদ, গ্রাম: চকজয়রাম, ২। মোঃ রবিউল ইসলাম (২০), পিতা-মোঃ আলম হোসেন, গ্রাম: শিবপুর, উভয় উপজেলা: পত্নীতলা, জেলা: নওগাঁ দ্বয়কে আটক করে তাদের কাছ থেকে ১শ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...