বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

আবদুল আজীজ নক্সবন্দী (রহ:)’র স্মরণে স্মরণিকা

[print_bangla]

নুর মোহাম্মদ-

বই, ম্যাগাজিন, প্রকাশনা, স্মরণিকা, পুস্তিকা সারা বিশ্বে ধর্ম, শিক্ষা, বিজ্ঞান ও একাডেমিক শিক্ষার উন্নয়ন ও প্রসারে অতি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই গুণময় কাজটি করতে যাহারা গবেষণা, লেখালেখি, প্রকাশনা ও সময় ব্যয় করেন তাহারা আমাদের সমাজের সৃজনশীল ও আলোকিত ব্যক্তিত্ব। আমিরে শরীয়ত, পীরে কামেল শাহসূফি হযরতুলহাজ্ব আল্লামা কাজী আব্দুল আজীজ আল-নক্সবন্দী (রহ.) এর জীবনী শীর্ষক স্মরণীকা প্রকাশিত হয়েছে। উক্ত স্মরণীকার সম্পাদক হলেন শাহজাদা কাজী জয়নুল আবেদীন রাশেদ। তাহার বাড়ী চট্টলাম জেলার রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের হযরত আব্দুল আজীজ নক্সবম্দী (রহ.) এর বাড়ী।
প্রকাশনায় আছেন নক্সবন্দীয়া হোসাইনীয়া ইসলামিক পাঠাগার। পাশাপাশি প্রচারণায় আছেন নক্সবন্দীয়া হুসাইনীয়া আহাম্মদীয়া মঞ্জিল। সংকলনে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ওয়াজেদ হাসান। উক্ত গুরুত্বপূর্ণ স্মরণিকাটি উৎসর্গ করা হয়েছে হযরতুল আল্লামা কাজী মোল্লা ছাদেক ক্বারী (রহ.) এর বংশের সকল কবরবাসীর প্রতি। প্রায় ৮৮ পৃষ্ঠার অফসেট কাগজে ছাপানো এবং সুদৃশ্য সবুজ প্রচ্ছদে বাইন্ডিং এ প্রকাশিত পুস্তকটির হাদিয়া রাখা হয়েছ ২০০ টাকা।
উক্ত প্রকাশনায় যে সমস্ত বিষয়ে বিশদ বর্ণিত হয়েছে ইবতিদা, শুভ আগমণ, বিলাদত শরীফ, পারিবারিক পরিচয়, শিক্ষা জীবন, তাসাউফের শিক্ষা গ্রহণ, তাকওয়া ও পরহেজগারিতা, কর্মজীবন, জীবন-যাপন পদ্বতি, দ্বীনি খেদমত, নবী করিম (সা:) এর দিদার লাভ, হযরত খিজির (আ:) এর সাক্ষাত, হযরত আব্দুল কাদের জিলানী (রহ:) এর দিদার লাভ, রুহানী সম্পর্ক, মুহিব্বিনদের তদারকি, জালিনের শাস্তি, দোয়ার বরকতে ধন-সম্পদের প্রাচুর্যতা, ঈমানের সু-সংবাদ, ঘুঘু পাখির আর্তনাদ, দরবারে ছেমা মাহফিলের চেষ্টা ব্যর্থ, কাশফের প্রখরতা, কারামত, অলৌকিক ক্ষমতা, খাদ্বে অস্বাভাবিক বরকত, বুজুর্গানে দ্বীনের মন্তব্য, যারা ফয়েজপ্রাপ্ত হয়েছেন, তরিক্বতের শাজরা, ওফাত দিবস, কাজী নাদের হোসাইন (রহ:) জীবন বৃত্তাম্ত ও প্রদর্শনী সমূহ বিষয়ে নানাবিধ বর্ণনা করা হয়েছে।
স্মরণিকাটির সম্পাদক এর বংশীয় পরিচয় হল কাজী নাদের হোসাইন’র জোষ্ঠ পুত্র মরহুম শাহজাদা মনসুর আহাম্মদ ২য় সন্তান শাহজাদা কাজী জয়নুল আবেদীন রাশেদ। এটি প্রকাশে সার্বিক সহযোগিতায় আরও ছিল নক্সবন্দীয় হুসাইনীয়া আহাম্মদীয়া ট্রাষ্ট। তাহার দূরদর্শী চিন্তা, সেবা, পৃষ্ঠপোষকতা, মেহমানদারী ও উদারতায় প্রকাশিত স্মারক এই গ্রন্হটি আশা করি দরবারের আওলাদ, ভক্ত, আশেক ও পাঠকদের সমৃদ্ব করবে। জে/এ

লেখক: নুর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক,
রাউজান প্রেসক্লাব। রাউজান প্রতিনিধি, ব-দ্বীপ বাংলাদেশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আবদুল আজীজ নক্সবন্দী (রহ:)'র স্মরণে স্মরণিকা

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top