বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বিতার পথে প্রান্তিক পেশাজীবীরা, পার্বতীপুরে শুরু ১০ দিনের প্রশিক্ষণ

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও জীবনমান পরিবর্তনের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী (২৪ জুন-০৫ জুলাই) সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচি। সরকারের সামাজিক সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন বিভিন্ন ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত মানুষ। আজ বুধবার (২৪ জুন) সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) এর আওতায় আয়োজিত প্রশিক্ষক নাজমুস সাকিবের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রান্তিক পেশাজীবী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে রয়েছেন নাপিত, কামার, কুমার, বাঁশ-বেত শিল্পী, জুতা মেরামতকারী ও নকশিকাঁথা প্রস্তুতকারকসহ নানা পেশার প্রতিনিধিরা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ কৌশল, আত্মবিশ্বাস বৃদ্ধি, গ্রাহকসেবা, নেতৃত্বগুণ এবং কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব গড়ে তোলার বিষয়ে ধারণা দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, এসব সফট স্কিল বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশে সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবীরা দীর্ঘদিন ধরে সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, স্থানীয় অর্থনীতির গতিশীলতাও বৃদ্ধি পাবে। পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় বলেন, ‘আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাকে আরও আধুনিক ও কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন, যা তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’ জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বিতার পথে প্রান্তিক পেশাজীবীরা, পার্বতীপুরে শুরু ১০ দিনের প্রশিক্ষণ

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top