রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

[print_bangla]

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফযসাল; স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোন্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই খেলা উপলক্ষে ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবরুস মতিন, রেজাউল করিম, চয়নিকা খাতুন, আফরোজা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন শাহীন ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব রাসেল মাহমুদ তালুকদার।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

২৯ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top