বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

পত্নীতলায় কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় শাসইল বাজারে লাইসেন্স ছাড়া কীটনাশক ব্যবসা পরিচালনার অভিযোগে হাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, বুধবার বেলা ১১ টায় উপজেলার শাসইল বাজারে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে লাইসেন্স বিহীনভাবে কীটনাশক বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকদের কাছে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কীটনাশক মজুদ ও বিক্রি করা হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীর প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। এ কারণে আইন অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং কৃষকদের নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

২৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top