
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে সদস্যদের দক্ষতা, সাংগঠনিক কার্যক্রম ও আদর্শিক চেতনা বিকাশে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আল আমিন। তিনি বলেন, আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোকে যুবকদের সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মাদ রায়হান জুসমানী, ডা. মুফতি রেদওয়ান হুসাইন, মাওলানা মুহাম্মাদ সোলায়মান মিয়া, আলহাজ্ব বাদশা জোমাদ্দার এবং মুফতী রেদওয়ানুল করীম।
কর্মশালায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম মিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মুফতী হেলাল উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের নেতাকর্মীদের আদর্শিক শিক্ষা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।