
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার একটি দল উপজেলার মঞ্জু মার্কেট এলাকার রাসেল চত্বরে অভিযান চালায়। এ সময় রাস্তার ওপর থেকে মোঃ রিপন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রিপন সরদার ভান্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত বাদশা সরদারের ছেলে৷
অভিযানকালে তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...