
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
বাবার সাথে শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাড়িতে আসে ছোট পুত্র মোস্তাকিন (৩)। অসুস্থ মা বিছানায় শুয়ে ছিলেন। মোস্তাকিন কে দেখে রাখার দায়িত্ব দেয়া হয় মেঝ ছেলেকে। সেও ছোট ভাই কে আঙ্গিনায় রেখে মাকে না জানিয়ে স্হানীয় খানসামা হাটে যান কবুতর বেঁচতে। মা কিছুক্ষণ পর ঘুম থেকে ওঠে দেখেন ছোট পুত্র মোস্তকিন ঘরে-বাহিরে কোথাও নেই। পরে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজা খুঁজি করে কোথাও মোস্তাকিন কে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন বাড়ির পাশে পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের শ্যাওলার সাথে আটকে থাকতে দেখে বিকাল বেলা তার লাশ উদ্ধার করে। সে উপজেলার হারাগাছ ইউনিয়ননের নাজিরদহ (বালাটারী) গ্রামের হোসেন আলীর পুত্র। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...