রবিবার ২৮শে জুন, ২০২৬ ১৪ই আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন-২০২৬ খ্রি. উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে, শনিবার (২৭ জুন-২০২৬ খ্রি.) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সন্মুখ হতে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার পর এক বর্ণাঢ্য র‍্যালী বের করে সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম বার),  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস এবং ফায়ার ডিফেন্স সিরাজগঞ্জের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যে খুব গোপনীয় ভাবে মাদককারবারীরা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে কলাকৌশলে সীমান্ত অতিক্রম করে কখন কখন অভিনব কায়দায় মাদক কারবারীরা মাদকদ্রব্য দেশের ভিতরে বিক্রির কলাকৌশলে সয়লাব করে। এতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক  আটক করে আইনগত ব্যবস্থাগ্রহন করে। এর পাশাপাশি সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে সাড়াশি অভিযান চালিয়ে প্রশাসনকে তথ্য দিয়ে মাদক বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। বর্তমান যুগে বিশেষ করে তরুণ ও যুব সমাজের সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে। আসুন সবাই মিলে মাদককে না বলুন, মাদক রোধে বা নিমূলে কাজ করি। অনুষ্ঠান শেষে মাদক বিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময়  সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান/নেতৃবৃন্দ, কয়েকটি  মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকগণ, সুধীজন,সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top