
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
২৬ জুন ২০২৬ নওগাঁ জেলার সপুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাপাহার সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি এবং সাধারণ ডায়েরি (জিডি) নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় রেকর্ড সংরক্ষণ, মামলা তদন্তের অগ্রগতি, জিডির যথাযথ ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার দায়িত্ব পালনে আইনানুগতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসেবার মান উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, সাপাহার থানার অফিসার ইনচার্জ, পোরশা থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসে কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা। জে/এ
