রবিবার ২৮শে জুন, ২০২৬ ১৪ই আষাঢ়, ১৪৩৩

রায়গঞ্জে ৩’হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে রায়গঞ্জ  উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয়  সংসদ সদস্য সাবেক ভিপি মোঃ আয়নুল হক। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষিঅফিসার কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মুক্তাদীর, রায়গঞ্জ  উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৩’হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আমন ধানের চাষাবাদের জন্য ৫’কেজি উফশী ধানের বীজ, ১০’কেজি ডিএপি সার এবং ১০’কেজি এমওপি সার পাচ্ছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে উপজেলার কৃষকরা আরও বেশি উৎসাহিত হয়ে আধুনিক পদ্ধতিতে আমন চাষে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রায়গঞ্জে ৩'হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top