রবিবার ২৮শে জুন, ২০২৬ ১৪ই আষাঢ়, ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান

[print_bangla]

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি-

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এই পরিবর্তন আনা হয়েছে, মেয়াদ পূর্ণের পূর্বে সাবেক কমিটি ভেঙ্গেদিয়ে নতুন কমিটি ঘোষনা দেওয়া হয়। শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত মজলিসে শুরার ওই বিশেষ অধিবেশনে গাজী আতাউরকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। দলের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত ছিল। নির্বাচন-পরবর্তী মূল্যায়নে বেশ কিছু সাংগঠনিক বিষয় আলোচনা পর্যাচলনা, প্রার্থী বাছাইয়ে ত্রুটি এবং আসন্ন স্হানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তা। ইসলমী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতী রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, আর নব নিযুক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গাজী মাওলানা আতাউর রহমানকে তিনি বিগত কমিটির ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর বালুয়াভিটা গ্রামের বাসিন্দা। অন্য দিকে, অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্বে ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top