শনিবার ২৭শে জুন, ২০২৬ ১৩ই আষাঢ়, ১৪৩৩

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু এবং সাধারণ সম্পাদক তানু নির্বাচিত

[print_bangla]

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি-

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ জুন) সকালে প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির ১১ টি পদের মধ্যে চারটি পদে ভোটগ্রহণ হয়। বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোটে সহ-সভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো. তানভীর হাসান তানু ছাড়াও অর্থ সম্পাদক পদে আমার সংবাদের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর–এর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দফতর সম্পাদক পদে ভোরের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার নির্বাচিত হোন।
নির্বাচন পরিচালনা ও ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা প্রেসক্লাবের ঐতিহ্য সমুন্নত রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু এবং সাধারণ সম্পাদক তানু নির্বাচিত

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top