রবিবার ২৮শে জুন, ২০২৬ ১৪ই আষাঢ়, ১৪৩৩

ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত

[print_bangla]

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদূর্ভোগ লাঘবের দাবীতে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ জুন শনিবার বিকাল ২ঘটিকায় নগরীর কৃষ্ণচূড়া চত্বরে ১১দলীয় ঐকো জোটের এই সমবেশ অনুষ্ঠিত হয়।


উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ূম সোবহানী,জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন।

আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী আমির মোঃ আব্দুল করিম,মহানগর জামায়াতে ইসলামী আমির মাওলানা কামরুল হাসান এমরুল, এনসিপির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট এটিএম মাহবুব উল আলম প্রমূখ নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top