রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে সাড়ে চুয়াল্লিশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

[print_bangla]

এনামুল হক;

সিরাজগঞ্জের কাজিপুরে  ৪৪ হাজার ৪৮২ জন শিশুকে জাতীয় ভিটামিন “এ”   প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল নয়টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

এবছর উপজেলার ১২ টি ইউনিয়নের ৬ মাস থেকে ১ বছরের নিচের  ৪ হাজার ৫৭৯ জন শিশুকে এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার ৫৫২ জন শিশুকে ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে জানানো হয়। সেইসাথে কাজিপুর পৌর এলাকার ৬ থেকে ১ বছরের নিচের দুইশ ১৯ জন  এবং   ১ বছর থেকে ৫৯ মাসের  ২ হাজার ৩৫১ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. তন্ময় বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. রুবেল, সম্রাট শাহজাহান প্রমূখ।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে সাড়ে চুয়াল্লিশ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top