বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও সচেতনতামূলক আলোচনা সভায় ওসি: মো. কামরুজ্জামান মিয়া

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির, ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া। আলোচনা সভায় ওসি মো. কামরুজ্জামান মিয়া, শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি বলেন, এসব অপরাধ ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে এসব অপসংস্কৃতি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়া, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জন করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ইভটিজিং বা উত্ত্যক্তকরণের বিষয়ে সভায় কঠোর বার্তা দেওয়া হয়েছে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে আদমদীঘি থানা পুলিশ। ইভটিজিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়। সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশের পক্ষ থেকে বলা হয়, “নিরাপদ ও অপরাধমুক্ত গড়তে আদমদীঘি থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নির্ভয়ে থানা পুলিশকে অবহিত করুন। অনুষ্ঠানে ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মো. ইউনুস আলী, মো. সাইফুল ইসলাম, মো. ইউনুস আলী, হাফেজ মাওলানা ময়েন উদ্দিন, বিউটি বেগম, মনিরা বেগম, ইসাহক আলী, শ্রী আসুতোষ বসাক, মাহফুজা আক্তার জাহান, কোহিনুর আক্তার, নাইমুল হক, গোলাপি রানী এবং আব্দুল হান্নান। এ ছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও সচেতনতামূলক আলোচনা সভায় ওসি: মো. কামরুজ্জামান মিয়া

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top