রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

পার্বতীপুরে উপজেলা ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং সামাজিক উন্নয়নে সমন্বিত ভাবে কাজ করার লক্ষ্যে উপজেলা ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে কামরুল সরেনকে সভাপতি এবং কামরুল মার্ডিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক আদিবাসী কমিটির সাধারণ সম্পাদক ডুই টুডু। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ল্যাম্ব কর্মকর্তা এনোস সরেন। বক্তারা বলেন, ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং সাংবিধানিক অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত উপজেলা কমিটি স্থানীয় ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভা শেষে নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল ও কার্যকর কর্মকাণ্ড কামনা করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরে উপজেলা ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন

২৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top