
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক মসজিদে ইমাম ও বিধবা নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় উভয়ে আটক হয় স্থানীয়দের হাতে। এলাকায় আলোচিত এ ঘটনায় অবশেষে ১০ লক্ষ টাকা কাবিন ধার্য করে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। শনিবার (২৭ জুন-২০২৬) রাত আনুমানিক ১২ টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী গ্রামের দেড়াগাঁতী মধ্যপাড়ায় মৃত. আলামিনের স্ত্রী-মোছা. শানু বেগম’কে নিয়ে মধ্য পাড়া জামে মসজিদের ইমাম (টাঙ্গাইল পাড়ার ইমাম) মো. সেলিম’কে স্থানীয় জনতা ওই নারীর ঘরে রাতে আপত্তিকর অবস্থায় আটক করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায় যে, তাদের উভয়ের মধ্যে প্রায় দীর্ঘ বছর ধরে গোপনে ফোনের আলাপনে মধুরতম প্রেম চলছিলো যা এলাকার অনেকেই জানতেন।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। আলোচনার এক পর্যায়ে ১০ লক্ষ টাকা কাবিন নির্ধারণ করে ধর্মীয় বিধান অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর ইমাম তার নববিবাহিত স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক নানা গুঞ্জন ও আলোচনার বিষয় হয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনার বিষয়ে অবগত রয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে।
