
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ৷
রবিবার (২৮ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিচঢালা সড়কে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম মুন্সি (২৫), পিতা হুমায়ুন মুন্সি, গ্রাম গোলবুনিয়া, থানা ভান্ডারিয়া এবং মেহেদী হাসান (২৭), পিতা আব্দুল লতিফ তালুকদার, গ্রাম তেতুলবাড়িয়া, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভান্ডারিয়া থানা পুলিশ।