নলডাঙ্গায় নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

[print_bangla]

 

ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা :

নাটোরের নলডাঙ্গায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ এপ্রিল সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খান। প্রধান অতিথি তার বক্তব্যে, নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে নারীদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে নলডাঙ্গা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী হিসাব রক্ষণ অফিসার আক্তার উজ্জামানের সঞ্চালনায়, প্রকল্প পরিচালক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিবিএফ এর উপপরিচালক রবিউল ইসলাম। এই কর্মসূচিতে উপজেলার ২০ জন নারী নেত্রী অংশ নেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

২৯ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top