সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডব: টাওয়ারসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত

[print_bangla]


জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মোবাইল টাওয়ার ভেঙে পাশের খালে পড়ে যায়। ফলে ওই এলাকার গ্রাহকরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েন।
একই সময়ে ঝড়ের তাণ্ডবে কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, যার ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া বাদৈর ইউনিয়নের বাদৈর বাজার এলাকায় সড়কের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঝড়ের প্রভাবে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ওপরও একটি গাছ ভেঙে পড়ে, এতে মসজিদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পাশাপাশি বাদৈর বাজারের সড়ক থেকে গাছ অপসারণের কাজ চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে, কসবা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে বহু গাছপালা উপড়ে পড়েছে এবং টিনশেড ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখীর তাণ্ডব: টাওয়ারসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত

২৯ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top