পলাশবাড়ীতে নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে এশিয়ায় বৃহৎ নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান প্রদান করা হয়েছে। উলামা লি ইসলাহীল উম্মাহ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: পাপিয়া সুলতানা কে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ২ নং হোসেনপুর ইউনিয়নে নির্মানাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবিতে ও তার অর্থায়নের উৎস, সম্ভাব্য সাম্প্রদায়িক উত্তেজনা জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়সমূহ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইত্তিফাকুল উলামা ইসলাহীল উম্মাহ এর সম্মানিত সভাপতি মুফতী জামালুদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-হারুন, সহ-সভাপতি মুফতী সাব্বীর আহমদ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ফেরদৌস, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা জিহাদ, সংগঠনের সিনিয়র উপদেষ্টা সদস্য এবং উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল লতিফ খন্দকার প্রমূখ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পলাশবাড়ীতে নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top