সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন সংলগ্ন আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স নদী তীরবর্তী এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ড্রেজার ও পাইপসহ ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে তাৎক্ষণিক ভাবে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নদী রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top