সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জের বহুলীতে পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরুপণ বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরুপণ বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সিরাজগঞ্জ সড়ক বিভাগের আয়োজনে, সোমবার (২৯ জুন-২০২৬ খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে সিরাজগঞ্জ সদর রহমতগঞ্জ কাঠেরপুল হতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত  আঞ্চলিক সড়ক (Z-5042) উন্নয়ন প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিয়ে মহাসড়ক নির্মাণ করার লক্ষ্যে উক্ত পরামর্শ সভাতে প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ ও উদ্দেশ্য, পরিবেশগত ও সামাজিক প্রভাব (সম্ভাব্য ও প্রতিকারের ব্যবস্থা), সর্বসাধারণের মতামত ও প্রশ্নোত্তর নিয়ে মতবিনিময় করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী সওজ, সড়ক উপ-বিভাগ-২, সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান, সওজ সড়ক শাখা-৩, সড়ক উপ-বিভাগ-২ সিরাজগঞ্জ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের পরিদর্শক মোঃ শাহীন আলম প্রমুখ। এসময়ে আরও বক্তব্য রাখেন, বহুলী ইউনিয়নের সমাজসেবক-আব্দুল মান্নান, আঃ মমিন, দুলাল মাস্টার,  সদস্য জামিল হোসেন, আরিফুল ইসলাম, শাহজাহান সেখ, মুক্তার হোসেন, শিরিন মান্নান, ইকবাল হোসেন, ফরিদুল ইসলাম সহ স্থানীয় মাতব্বর, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ একাংশ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জের বহুলীতে পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরুপণ বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত 

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top