
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়ার জেলার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই স’মিল পরিচালনার দায়ে তিন স’মিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আদমদীঘি ব্রিজের পশ্চিম পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এসব স’মিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে-মেসার্স রাহিম স’মিলের মালিক হামিদুল ইসলামকে (৪৮) ১০ হাজার টাকা, মেসার্স কারিমা স’মিলের মালিক রাশিদুল ইসলামকে (৩৪) ১০ হাজার টাকা এবং মেসার্স নাহিদ স’মিলের মালিক দুলাল হোসেনকে (৬৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার কালাইকুড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেলকে (৪২) পাঁচশত টাকা জরিমানা করা হয়। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...