৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিকের মাংস খাওয়ার অভিযোগ, জামালপুরে অটোচালক গ্রেপ্তার

[print_bangla]

জামালপুর প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে জামালপুরের মাদারগঞ্জে। ভিডিওতে জীবন্ত শালিক পাখির মাংস ছিঁড়ে কাঁচা অবস্থায় খেতে দেখা যায় এক ব্যক্তিকে। এ ঘটনায় ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উপজেলার কোয়ালিকান্দি বাজারে ৫০০ টাকা বাজি ধরে একটি জীবন্ত শালিক পাখি হাতে নেন ছাদুল্লাহ। পরে পাখিটির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলার পর সেটির মাংস ছিঁড়ে খাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময়ও পাখিটি নড়াচড়া করছিল। ঘটনাটি দেখতে বাজারে উপস্থিত লোকজনের ভিড় জমে।

ঘটনার প্রায় দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে জীবন্ত পাখির মাংস ছিঁড়ে কাঁচা অবস্থায় খেতে দেখা যায়। এ সময় ৫০০ টাকা বাজির বিষয়েও কথা বলতে শোনা যায় তাঁকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রাণীর প্রতি এমন আচরণের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার তত্ত্বাবধানে ছাদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিকের মাংস খাওয়ার অভিযোগ, জামালপুরে অটোচালক গ্রেপ্তার

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top