Day: অক্টোবর ১৪, ২০২৬

চট্টগ্রাম
পেলেন মিরসরাইয়ের :উম্মে হাবিবা আক্তার চৌধুরী , স্টাফ রিপোর্টার – ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আওতায় উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকিহ্রাস কার্যক্রমে অনন্য অবদানের স্বীক উম্মে হাবিবা আক্তার চৌধুরী ২০২৬ সালের ‘শ্রেষ্ঠ নারী স্বেচ্ছাসেবক’ সম্মাননা লাভ করেছেন। ​ মঙ্গলবার (১৩ই অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উক্ত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা হস্তান্তর করেন। চলতি বছর “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়। ​উম্মে হাবিবা আক্তার চৌধুরী ১৯৯২ সাল থেকে দীর্ঘ ৩৪ বছরেরও বেশি সময় ধরে সিপিপির কার্যক্রমের সাথে নিষ্ঠার সাথে যুক্ত রয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি উপকূলীয় এলাকায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি, মাঠপর্যায়ের ঝুঁকিহ্রাস
Scroll to Top