কাউনিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান

[print_bangla]

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। বুধবার (১৪ অক্টোবর)  বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সরকারি কমিশনার ভূমি অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদল কুমার মন্ডল। এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন,শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ ও সম্প্রীতির উৎসব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সজাগ রয়েছে। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, পূজামণ্ডপের আয়োজকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। জেলা প্রশাসকের এ পরিদর্শনের সময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও উৎসবের পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top