৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বৃহস্পতিবার ( ​১৫ অক্টোবর ) ৪ এপিবিএন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় অধিনায়ক বিগত কল্যাণ সভার আবেদন-নিবেদনের প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপসমূহের ওপর আলোকপাত করেন। পর্যায়ক্রমিকভাবে সকল অফিসার ও ফোর্সের চাহিদা এবং সুবিধা-অসুবিধার কথা শোনার পর অধিনায়ক মহোদয় সেগুলো বিবেচনায় নিয়ে আশু সমাধানের আশ্বাস প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় অধিনায়ক প্রতি মাসের ন্যায় র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

​মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সগণ।

​২০২৪ ও ২০২৫ সালে ৪ এপিবিএন, বগুড়ায় কর্মরত যেসকল পুলিশ কর্মকর্তা/কর্মচারীর সন্তানেরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের হাতে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’ এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top