দৌলতদিয়ায় ফেরিতে ওঠতে গিয়ে বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

[print_bangla]

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং দায়-দায়িত্ব নির্ধারণের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গতকাল ৫ জুন ২০২৬ নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, গঠিত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ছিল ‘এসবি সুপার ডিলাক্স পরিবহন’-এর। তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্ব নির্দেশনা অনুযায়ী, ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বেই সকল যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়মটি সেখানে কঠোরভাবে পালন করা হচ্ছিল। নিরাপত্তা বিধানটি যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় বাসটি নদীতে পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল যাত্রী অক্ষত ও নিরাপদ রয়েছেন।
গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম এনডিসি-কে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন-কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন: ১. আহ্বায়ক মোহাম্মদ রফিকুল করিম এনডিসি, যুগ্মসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়। ২. সদস্য: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এর একজন উপযুক্ত প্রতিনিধি। ৩. সদস্য: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (BIWTC) এর একজন উপযুক্ত প্রতিনিধি। ৪. সদস্য সচিব মো. জাকির হোসেন, সিনিয়র সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়। সরকারি আদেশ অনুযায়ী, এই কমিটিকে মূলত তিনটি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে:
(ক) সংগঠিত দুর্ঘটনার মূল কারণ উদ্ঘাটন এবং দায়-দায়িত্ব নির্ধারণ করা;
(খ) ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রতিকারমূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা;
(গ) দুর্ঘটনা প্রতিরোধ এবং ঘাট ব্যবস্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে অন্যান্য বিষয়ে সুপারিশ প্রদান।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তদন্ত কমিটি প্রয়োজনে কাজের সুবিধার্থে নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে এবং অন্য যে কোনো সংস্থা বা ব্যক্তির প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দৌলতদিয়ায় ফেরিতে ওঠতে গিয়ে বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

০৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top