
আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
<শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানা গেছে, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদ ঢাকা সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মরহুম জালাল আহমদের তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।