
হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়িপাড়া গ্রামের একই সাথে তিন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৩ জুন ২০২৬ ইং দিবাগত রাত ১১টা ৩০ মিনিট থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ যুবকেরা সবাই বাগগাড়ীপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) রাতে আনুমানিক সাড়ে এগারোটার পর থেকে তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। একসঙ্গে তিন যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও স্থানীয় এলাকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তানদের হারিয়ে মায়েরা বারবার মূর্ছা যাচ্ছেন।
নিখোঁজ যুবকদের পরিচয়:মোঃ রুহুল আলী (১৯), পিতা: মোঃ কামরুল হোসেন মোঃ ইখলাস আলী (১৮), পিতা: মোঃ রতন আলী মোঃ মিঠু আলী (১৬), পিতা: মোঃ মিন্টু আলী
ঘটনাটি ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও নিকটস্থ ভেড়ামারা থানাকে অবহিত করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই তিন যুবকের কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের ঠিকানায় বা যোগাযোগ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। আপনার একটি ছোট এবং সঠিক তথ্য তিনটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে। মোবাইল নম্বর: ০১৭২১৮৪৯১২২ এস এম রওনক অথবা, নিকটস্থ থানা: ভেড়ামারা থানা, কুষ্টিয়া। জে/এ
