
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
শুক্রবার ( ৩০ অক্টোবর )প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তারের রাজশাহী সফর উপলক্ষে শাহ্ মখদুম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
সভায় রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোর কার্যক্রম, পারস্পরিক সমন্বয় এবং জনসেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।