ভাণ্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও

[print_bangla]

শনিবার থানা শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান, বিকেলে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছ বিতরণ

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা টিমের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও ‘৩টি প্লাস্টিক বোতল দিন, পরিবেশবান্ধব গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

শুক্রবার (৩০ অক্টোবর) তিনি উপজেলার অন্যতম দর্শনীয় স্থান থানা শিশু পার্কে গিয়ে কর্মসূচির প্রস্তুতি ও কার্যক্রমস্থল পরিদর্শন করেন।

আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় থানা শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। একই দিন বিকেল ৩টায় পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘৩টি প্লাস্টিক বোতল দিন, পরিবেশবান্ধব গাছ নিন’ শীর্ষক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ভাণ্ডারিয়াবাসীর উদ্দেশে ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, আমাদের ভাণ্ডারিয়া উপজেলাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করেছি। পরিচ্ছন্ন ভাণ্ডারিয়া গড়তে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় বিডি ক্লিন ভাণ্ডারিয়া টিমের আয়োজনে থানা শিশু পার্ককে পরিচ্ছন্ন, সুন্দর ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পার্কটি পরিষ্কার করার পাশাপাশি এর সৌন্দর্যবর্ধনের মাধ্যমে একটি সুন্দর ও সবুজ বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

পরিবেশবান্ধব এ উদ্যোগ সফল করতে তিনি ভাণ্ডারিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা টিমের পাশে থেকে তাদের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণের আশ্বাস দেন।

বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা টিমের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে থানা শিশু পার্কের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন হবে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top