
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর রাজশাহী সফর উপলক্ষে রাজশাহী সার্কিট হাউসে তাঁকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
এ সময় প্রধান বিচারপতি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
এ সময় রাজশাহী বিচার বিভাগের বিজ্ঞ বিচারকরা, রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহীর পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...